Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

‘উৎসবের’ নতুন সদস্য সংগ্রহ শুরু, শ্রীমঙ্গল ও সুন্দরবন নিয়ে গবেষণার উদ্যোগ

‘উৎসবের’ নতুন সদস্য সংগ্রহ শুরু, শ্রীমঙ্গল ও সুন্দরবন নিয়ে গবেষণার উদ্যোগ

পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে গঠিত থিংকট্যাঙ্ক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (উৎসব)-এর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত সংগঠনটির পরিচালনা পর্ষদ ও উপদেষ্টাদের এক জরুরি সভায় প্রথমবারের মতো পাঁচজন সদস্য সদস্যপদ গ্রহণ করে ফি সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলীর হাতে তুলে দেন। একই সঙ্গে তারা উৎসবের কার্যক্রমে যুক্ত হওয়ার ঘোষণা দেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের উদ্যোগে শিগগিরই মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং খুলনার সুন্দরবনকে কেন্দ্র করে দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ঢাকায় আগত পর্যটকদের ওপর একটি জরিপ পরিচালনার বিষয়েও আলোচনা হয়।


সভায় দেশের পর্যটন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও গবেষণা এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইনবাউন্ড, আউটবাউন্ড এবং দেশীয় পর্যটকদের ওপর নিয়মিত জরিপ ও গবেষণার ফলাফলের ভিত্তিতে দেশের পর্যটন নীতিনির্ধারণে উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


উৎসবের সভাপতি এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তৌফিক রহমান, সাধারণ সম্পাদক রেজাউল একরাম, পরিচালক কামরুল হাসান, ট্যুর অপারেটর বোরহান উদ্দিন, পর্যটন উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন, পাগমার্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলের নজরুল ইসলাম বাচ্চু এবং উপদেষ্টা প্রণব সাহাসহ অন্যরা।


এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি গোলটেবিল আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News