Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যাত্রীদের জন্য ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

যাত্রীদের জন্য ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

যাত্রীদের জন্য দেশে প্রথমবারের মতো  ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। এই প্রোগ্রামে যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এয়ারলাইন্সটি।  


বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্তোরাঁ, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকসের প্রতিষ্ঠানে এ সুবিধা মিলবে। ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে বোর্ডিং পাস দেখালে যাত্রীরা এই সুবিধা নিতে পারবেন।


নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন নতুন সেবা চালু করতে চেষ্টা করছে। তাঁর ভাষায়, “ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাত্রীসেবার মান বাড়াতে এ ধরনের নতুন উদ্যোগ চলবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে নভোএয়ার দেশের প্রথম ‘স্মাইলস’ (SMILES) ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। 


বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট চালাচ্ছে এয়ারলাইন্সটি।


বিস্তারিত জানতে নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com দেখা যাবে, অথবা ১৩৬০৩ নম্বরে ফোন করা যাবে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News