Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রথম বর্ষপূর্তি উদযাপন করল হায়াত প্লেস ঢাকা উত্তরা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 05, 2026
প্রথম বর্ষপূর্তি উদযাপন করল হায়াত প্লেস ঢাকা উত্তরা

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: সম্মানিত করপোরেট ক্লায়েন্ট, ট্রাভেল পার্টনার, বুকার, ব্যবসায়িক সহযোগী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।


হোটেল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গত এক বছরে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় ভূমিকা রাখা বিভিন্ন অংশীদার ও অতিথিরা অংশ নেন। আয়োজনের মধ্য দিয়ে হোটেল কর্তৃপক্ষ তাদের ক্লায়েন্ট ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


প্রতিষ্ঠার পর থেকে হায়াত প্লেস ঢাকা উত্তরা ব্যবসায়িক ও অবকাশযাপনকারী ভ্রমণকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আধুনিক অতিথিকক্ষ, সমসাময়িক ডাইনিং সুবিধা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপযোগী স্থান রয়েছে হোটেলটিতে।


হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম বছরে প্রতিষ্ঠানটি হাজারো অতিথিকে সেবা দিয়েছে এবং অসংখ্য করপোরেট ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সন্ধ্যায় অতিথিদের স্বাগত জানান হোটেলের ব্যবস্থাপনা দলের সদস্যরা। অনুষ্ঠানে নেটওয়ার্কিং, বিনোদন ও খাবারের আয়োজনের পাশাপাশি হোটেলের প্রথম বছরের সাফল্য তুলে ধরা হয়।


এ উপলক্ষে হোটেল কর্তৃপক্ষ জানায়, “আমাদের প্রথম বর্ষপূর্তি শুধু একটি মাইলফলক উদযাপন নয়; এটি আমাদের গড়ে তোলা সম্পর্ক এবং অতিথি ও সহযোগীদের আস্থার উদযাপন। আমাদের যাত্রার অংশ হওয়া প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনগুলোতে আরও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার প্রত্যাশা রাখি।”


ভবিষ্যতে আধুনিক স্বাচ্ছন্দ্য, আন্তরিক সেবা ও উন্নত আতিথেয়তা নিশ্চিত করার পাশাপাশি ঢাকার অন্যতম শীর্ষ ব্যবসায়িক ও লাইফস্টাইল গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।


উল্লেখ্য, হায়াত প্লেস বিশ্বব্যাপী ৪৩০টিরও বেশি স্থানে কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যান্ডটি আধুনিক আবাসন, খাবার ও বিভিন্ন ভ্রমণসেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক ও অবকাশযাপনকারী ভ্রমণকারীদের সেবা দিয়ে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News