Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিজিটর ভিসায় নিষিদ্ধ কার্যক্রম জানাল মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, September 05, 2026
ভিজিটর ভিসায় নিষিদ্ধ কার্যক্রম জানাল মার্কিন দূতাবাস


বি১/বি২ ভিজিটর ভিসাধারীদের জন্য কিছু নির্দিষ্ট কার্যক্রম অনুমোদিত নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে বার্থ ট্যুরিজম, পারিশ্রমিকের বিনিময়ে কাজ এবং ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা।


শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।


পোস্ট অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় নিম্নলিখিত কার্যক্রমগুলো অনুমোদিত নয়:


বার্থ ট্যুরিজম — সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।


পারিশ্রমিকভিত্তিক কাজ — যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক নিয়ে কাজ করা।


প্রাতিষ্ঠানিক পড়াশোনা — ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা।


পারিশ্রমিকের বিনিময়ে কাজ — অর্থের বিনিময়ে যেকোনো কাজ সম্পাদন করা।


এই সতর্কবার্তা কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে কি না, তা দূতাবাসের পোস্টে উল্লেখ করা হয়নি।


স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, ছুটি কাটানো এবং চিকিৎসাসহ নির্দিষ্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সাময়িক ভ্রমণের জন্য বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করা হয়।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News