Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

YES প্রোগ্রাম: যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, September 12, 2026
YES প্রোগ্রাম: যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাস


যুক্তরাষ্ট্র দূতাবাস ঘোষিত কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের ২০২৭ সালের বসন্ত সেমিস্টারে আবেদন আহ্বান করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি এবং শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


এই প্রোগ্রামের আওতায় ১৫ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনার সুযোগ পাবেন বলে জানিয়েছে দূতাবাস।


মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই-এর বরাত দিয়ে দূতাবাস জানায়, এই কর্মসূচির লক্ষ্য এমন তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলা, যারা মার্কিন সংস্কৃতি ও মূল্যবোধ সরাসরি জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতিও তুলে ধরবে। একটি কঠোর, মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদনকারীদের এই প্রোগ্রামে সুযোগ পেতে হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


নির্বাচিত শিক্ষার্থীরা একটি মার্কিন পরিবারের সঙ্গে থাকবেন, স্থানীয় একটি হাইস্কুলে পড়াশোনা করবেন এবং নেতৃত্বের দক্ষতা অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা, ব্যবসা ও উদ্ভাবন নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন বলে জানানো হয়।


দূতাবাস জানায়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৫৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছেন।


আবেদন করতে ভিজিট করতে হবে www.iearnbd.org। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, বুধবার, বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত।


কোনো প্রশ্ন থাকলে yesinfo@iearnbd.org অথবা যুক্তরাষ্ট্র দূতাবাসের DhakaUSExchanges@State.gov ঠিকানায় যোগাযোগ করা যাবে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News