Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার সতর্কতা

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, October 17, 2026
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার সতর্কতা

যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ বিষয়ে ভ্রমণকারীদের সচেতন করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি সময় থাকলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

এতে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তির অভিবাসন-সংক্রান্ত তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সেটিও তাদের নজরে আসবে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, এ ক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয়।

সতর্কবার্তায় ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা ও অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News