Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কক্সবাজারে নতুন টার্মিনালে প্রথম ব্রিজ-সংযোগ ইউএস-বাংলার

কক্সবাজারে নতুন টার্মিনালে প্রথম ব্রিজ-সংযোগ ইউএস-বাংলার

-ইউএস-বাংলা এয়ারলাইন্স


কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছে ইউএস-বাংলা।


প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করেছে। 


বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে উঠতে ও নামতে পারেন। এয়ারলাইনসটির ভাষ্য, এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বাড়ে।


ইউএস-বাংলা জানায়, যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে এয়ারলাইনসটি কাজ করে যাচ্ছে। যাত্রীসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।


এর আগে গত ২৮ সেপ্টেম্বরে কক্সবাজার বিমানবন্দরে নির্মিত নতুন আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। 


পুরনো বিমানবন্দরের রানওয়ে ছোট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় কক্সবাজারে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা করতে পারত না। এ পরিস্থিতি বদলাতে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। নতুন টার্মিনাল সেই উদ্যোগেরই অংশ।


১২ অক্টোবর সচিবালয়ে  সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছে যে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন। 


বিমানবন্দরটির উদ্বোধন হলে কক্সবাজারের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ গড়ে তোলার পথে বড় একটি ধাপ পার হবে। দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক সেখানে যান।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News