Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইনানীর রিসোর্টে আগুনে ছয়জনের মৃত্যু

তিনতলা কাঠের রিসোর্ট পুড়ে ছাই, আহত চারজন হাসপাতালে

ইনানীর রিসোর্টে আগুনে ছয়জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

এভিয়েশন এক্সপ্রেস প্রতিবেদন

কক্সবাজার, ১৭ অক্টোবর (শনিবার): কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত চারজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আগুনে কাঠের তৈরি তিনতলা রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ছয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আহত চারজনের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। অন্যরা আগুন থেকে বাঁচতে বের হওয়ার চেষ্টা করার সময় আঘাত পেয়েছেন।


সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছে ইউনিট দুটি আগুন নেভানোর কাজ শুরু করে।


কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন সকাল সাড়ে ১০টায় জানান, কাঠের তৈরি তিনতলা রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে কয়লায় পরিণত হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News