Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দলিল নিয়ে ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী শুরু

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দলিল নিয়ে ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী শুরু

ছবি: ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক দলিল নিয়ে একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী ‘ফ্রিডম প্লেন’ এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র জুড়ে যাত্রা শুরু করেছে।


রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, এই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন সময়ের কিছু প্রভাবশালী দলিল প্রদর্শিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে দেখানো হবে।


পোস্টে উল্লেখ করা হয়, যদিও ‘ফ্রিডম প্লেন’ বাংলাদেশে এ আসছে না, তবুও আগ্রহীরা অনলাইনের মাধ্যমে এসব ঐতিহাসিক দলিল সম্পর্কে জানতে পারবেন।


এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সেই শান্তিচুক্তি, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল।


যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক দলিল ও নিদর্শন নিয়ে এ ধরনের ভ্রাম্যমাণ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দেশটির ইতিহাস ও রাষ্ট্রগঠনের প্রেক্ষাপট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়ে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News