Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২ ডিসেম্বর থেকে এথেন্স-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু করছে এজিয়ান

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 23, 2026
২ ডিসেম্বর থেকে এথেন্স-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু করছে এজিয়ান

সংগৃহীত

গ্রিসের এয়ারলাইনস এজিয়ান এয়ারলাইনস আগামী ২ ডিসেম্বর থেকে গ্রিসের রাজধানী এথেন্স ও সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। সপ্তাহে চার দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।


সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।


সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ওমর হোসারি বলেন, ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীর সঙ্গে সিরিয়ার বিমান যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি সিরিয়ায় সরাসরি ফ্লাইট পরিচালনায় আরও আন্তর্জাতিক এয়ারলাইনসকে আকৃষ্ট করার চেষ্টা চলছে।


তিনি বলেন, এথেন্স-দামেস্ক রুট চালু হলে যাত্রীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন ও বাণিজ্যের প্রসার এবং সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারেও সহায়তা করবে।


এর আগে বুধবার সিরিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস সিরিয়ান এয়ারলাইনস আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোতে প্রথম সরাসরি ফ্লাইট চালু করে।


২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের শুরুর দিকে বড় আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো সিরিয়ায় সব ফ্লাইট বন্ধ করে দেয়। ফলে দেশটি আন্তর্জাতিক বিমান যোগাযোগ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই সময় বিদেশে যেতে ইচ্ছুক সিরীয়দের স্থলপথে লেবানন বা জর্ডানের বিমানবন্দরে যেতে হতো।


এথেন্স-দামেস্ক রুটে ফ্লাইটের সময়সূচি, উড়োজাহাজের ধরন ও ভাড়ার বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News