Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০২৭ সালের এপেক্স ফাইভ স্টার স্বীকৃতি পেল ওমান এয়ার

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 22, 2026
২০২৭ সালের এপেক্স ফাইভ স্টার স্বীকৃতি পেল ওমান এয়ার

সংগৃহীত

যাত্রীসেবার মানের জন্য ২০২৭ সালের ‘এপেক্স ফাইভ স্টার মেজর এয়ারলাইন’ স্বীকৃতি পেয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে সংস্থাটি।


১৮ ও ১৯ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এপেক্স এফটিই এক্সপোতে এ পুরস্কার দেওয়া হয়।


যাত্রীদের মতামতের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য ট্রিপইট ও এসএপি কনকারের সহযোগিতায় বিশ্বের ৭২২টি বিমান সংস্থার ১০ লাখের বেশি যাচাইকৃত ফ্লাইট রেটিং মূল্যায়ন করা হয়। আসনের আরাম, কেবিনে সেবা, খাবার ও পানীয় এবং উড়োজাহাজের ভেতরে বিনোদনের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।


একটি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত ফলাফল যাচাই করে। এতে বিশ্বের শীর্ষ ৫০টি বিমান সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মূল্যায়ন করা মোট বিমান সংস্থার ৭ শতাংশেরও কম এ স্বীকৃতি পেয়েছে।


ওমান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল শারজি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলোর মধ্যে স্বীকৃতি পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। কারণ, এ স্বীকৃতি যাত্রীদের প্রকৃত অভিজ্ঞতা এবং বিমান সংস্থার কর্মীদের পরিশ্রমের প্রতিফলন।


তিনি আরও বলেন, এ পুরস্কার সেবার মান আরও উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে। যাত্রীদের উন্নত ও স্বতন্ত্র ওমানি ভ্রমণ অভিজ্ঞতা দিতে উড়োজাহাজের কেবিনের অভ্যন্তরীণ সাজসজ্জা, খাবার, ডিজিটাল সেবা এবং লয়্যালটি প্রোগ্রামে উন্নয়নের পরিকল্পনা রয়েছে।


যাত্রীসেবার জন্য এর আগেও কয়েকটি স্বীকৃতি পেয়েছে ওমান এয়ার। চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে ২০২৬ সালের এপেক্স বেস্ট সিট কমফোর্ট পুরস্কার পায় সংস্থাটি। এ নিয়ে তৃতীয়বারের মতো এ পুরস্কার পেল তারা। এ ছাড়া ২০২৫ ও ২০২৬ সালের জন্য এপেক্স ওয়ার্ল্ড ক্লাস স্বীকৃতিও পেয়েছে ওমান এয়ার।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News