ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইতিহাদের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। সংস্থাটির ৫০টির বেশি গন্তব্যে ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
বাণিজ্যিক অংশীদারদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইতিহাদ। সংস্থাটি জানায়, ইকোনমি ও বিজনেস— দুই শ্রেণির টিকিটেই এ ছাড় প্রযোজ্য হবে। আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত টিকিট বুকিং করা যাবে। এসব টিকিটে ভ্রমণ করা যাবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৫ জুন পর্যন্ত।
এ ছাড়া যাত্রীরা ইতিহাদের বিনা মূল্যের আবুধাবি স্টপওভার কর্মসূচির সুবিধা নিতে পারবেন। এ কর্মসূচির আওতায় গন্তব্যে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কিছু সময় কাটানোর সুযোগ রয়েছে।
ইতিহাদ জানিয়েছে, ট্রাভেল এজেন্টদের ব্যবহৃত গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের (জিডিএস) মাধ্যমে এ অফার পাওয়া যাবে।