Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আবারও সেরা ডমেস্টিক এয়ারলাইন্স ইউএস-বাংলা

আবারও সেরা ডমেস্টিক এয়ারলাইন্স ইউএস-বাংলা

-ইউএস-বাংলা এয়ারলাইন্স


দেশের আকাশপথে যোগাযোগ বাড়ানো ও বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা ধরে রাখার স্বীকৃতি হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে "বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬" পুরস্কার দিয়েছে ট্রাভেলবিষয়ক পাক্ষিক "দি বাংলাদেশ মনিটর"। এর পাশাপাশি আরও সাতটি বিভাগে স্বীকৃতি পেয়েছে এয়ারলাইন্সটি।


রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্সটি। 


 অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে মূল পুরস্কার নেন ইউএস-বাংলার হেড অব সেলস শফিকুল ইসলাম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।


বিজ্ঞপ্তি অনুযায়ী, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা। আর বেস্ট শর্ট হল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে পেয়েছে সিলভার পুরস্কার।


অন্য বিভাগের পুরস্কারগুলো অতিথিদের হাত থেকে নেন এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।


পুরস্কার পাওয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। তাঁর ভাষায়, ভবিষ্যতে আরও ভালো করতে এয়ারলাইন্সটি "প্রতিজ্ঞাবদ্ধ।"


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৫ সালে এবং ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ মনিটর ইউএস-বাংলাকে "বেস্ট ডমেস্টিক এয়ারলাইন" পুরস্কার দিয়েছিল।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News