Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এসআই স্কলারশিপ ২০২৭/২৮: প্রস্তুতি শুরুর পরামর্শ সুইডিশ দূতাবাসের

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 09, 2026
এসআই স্কলারশিপ ২০২৭/২৮: প্রস্তুতি শুরুর পরামর্শ সুইডিশ দূতাবাসের


সুইডেনে মাস্টার্স করতে আগ্রহীদের এসআই স্কলারশিপ ২০২৭/২০২৮-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছে ঢাকায় সুইডিশ দূতাবাস। রবিবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়।


দূতাবাস জানায়, সুইডিশ ইনস্টিটিউটের (সভেনস্কা ইনস্টিটুটেট) এই স্কলারশিপ মেধাবী ও উদ্যমী পেশাজীবীদের জন্য। যাঁরা সুইডেনে মাস্টার্স ডিগ্রি নিতে চান, নেতৃত্বের দক্ষতা বাড়াতে চান এবং নিজ দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে আগ্রহী, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।


পোস্টে বলা হয়, পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখ ১৩ নভেম্বর ২০২৬। ওই দিন এসআই স্কলারশিপের আবেদনের নথিপত্র এবং যোগ্য মাস্টার্স প্রোগ্রামের তালিকা প্রকাশ করা হবে। আগ্রহীদের এখন থেকেই আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি গোছানো শুরু করতে এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে বলা হয়েছে।


পোস্টের সঙ্গে দেওয়া সময়সূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:


১৬ অক্টোবর ২০২৬: সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে আবেদনের পোর্টাল চালু হয়েছে।

১৩ নভেম্বর ২০২৬: এসআই স্কলারশিপের আবেদনের নথি ও যোগ্য মাস্টার্স প্রোগ্রামের তালিকা প্রকাশ।

১৫ জানুয়ারি ২০২৭: মাস্টার্স প্রোগ্রামে আবেদনের পোর্টাল বন্ধ হবে।

৮ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৭: দুই সপ্তাহের জন্য এসআই স্কলারশিপের আবেদনের পোর্টাল খোলা থাকবে।

১ এপ্রিল ২০২৭: বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল ঘোষণা।

২২ এপ্রিল ২০২৭: ২০২৭ সালের এসআই স্কলারশিপ প্রাপকদের নাম ঘোষণা।


দূতাবাস জানিয়েছে, বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশিকা পাওয়া যাবে পোস্টের কমেন্টে দেওয়া লিংকে ।


https://www.facebook.com/SwedeninBD/posts/pfbid025kK1nAw39DLkCae5h1YeuPnP6nQGftou88i8F8kTcDc4qwMNFek2LKvXQUJpYXUMl?rdid=UfHJbQLqtXQpNJqr#


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News