Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আলেপ্পো থেকে মস্কোতে সরাসরি ফ্লাইট চালু করল সিরিয়ান এয়ারলাইনস

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 18, 2026
আলেপ্পো থেকে মস্কোতে সরাসরি ফ্লাইট চালু করল সিরিয়ান এয়ারলাইনস

ছবি- সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে সরাসরি ফ্লাইট চালু করেছে সিরিয়ান এয়ারলাইনস। বুধবার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোর উদ্দেশে ছেড়ে যায় সংস্থাটির প্রথম ফ্লাইট। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই রুটে এটিই প্রথম ফ্লাইট।


সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


দেশটির বেসামরিক বিমান চলাচল ও বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়ানো এবং নতুন গন্তব্য যুক্ত করার লক্ষ্যে এ রুট চালু করা হয়েছে। এর মাধ্যমে সিরিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিমান যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।


এর আগে গত ১৫ অক্টোবর আলেপ্পো ও মস্কোর মধ্যে নিয়মিত সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর থেকে এই ফ্লাইট চালুর কথা জানানো হয়েছিল। এতে যাত্রীদের ভ্রমণের সুযোগ বাড়ার পাশাপাশি আলেপ্পো বিমানবন্দরের গন্তব্যের সংখ্যা বাড়বে।


আসাদ সরকারের পতনের পর গত ১৬ আগস্ট মস্কো থেকে সিরিয়ান এয়ারলাইনসের প্রথম ফ্লাইট দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর মধ্য দিয়ে সিরিয়া ও রাশিয়ার মধ্যে বিমান চলাচল আবার শুরু হয়।


এদিকে আন্তর্জাতিক রুট বাড়ানোর অংশ হিসেবে গত জুলাইয়ে আমস্টারডামে সরাসরি ফ্লাইট চালু করে সিরিয়ান এয়ারলাইনস। সংস্থাটি বিভিন্ন দেশের রাজধানী ও শহরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News