Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধান মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেন।


আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বুধবার সন্ধ্যায় আবু ধাবিতে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর ঐ দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বরাবর আমিরাত-বাংলাদেশ একাত্মতার বার্তা সমৃদ্ধ চিঠি ঐ দেশেরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন।


চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সংঘাত পরিস্থিতিতে আমিরাতের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি দৃঢ় একাত্মতা প্রকাশ করেন। আক্রমণ, হতাহতের খবর এবং সম্পত্তির ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।


এছাড়াও প্রধানমন্ত্রী আমিরাতের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করায় ঐ দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


চিঠিতে বাংলাদেশ প্রয়োজনে সমর্থন দিতে প্রস্তুত থাকার কথা উল্লেখ করা হয়। আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণও জানানো হয়।


সাক্ষাৎকালে আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আক্রমণে নিহত দুই বাংলাদেশি প্রবাসীর জন্য শোক প্রকাশ করে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশ সরকারের একাত্মতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সমস্যা সমাধানে সংলাপ ও কূটনৈতিক উপায়ের গুরুত্ব উল্লেখ করে হুমায়ুন কবির আমিরাতের সংযমী নেতৃত্বের প্রশংসা করেন।


বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কও পর্যালোচনা করে দুই পক্ষ। বাংলাদেশ-আমিরাত সম্পর্ককে মজবুত বলে উল্লেখ করে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক নেতাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং বাংলাদেশ-গালফ অঞ্চলের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে হুমায়ুন কবির বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হিসাবে কয়েকটি গালফ রাষ্ট্রে সফর করছেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News