Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘গেট হুকড অন সি-ফুড’ উৎসব শুরু

হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘গেট হুকড অন সি-ফুড’ উৎসব শুরু

ছবি: এভিয়েশন এক্সপ্রেস

হায়াত প্লেস ঢাকা উত্তরার সিগনেচার রেস্তোরাঁ জিং (ZING)-এ শুরু হয়েছে বিশেষ সি-ফুড উৎসব ‘গেট হুকড অন সি-ফুড – ফ্রম ওশান টু প্লেট’। ৬ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই সীমিত সময়ের ডিনার বুফে উৎসব।


উৎসব উপলক্ষে সমুদ্রের তাজা মাছ, লবস্টার, কাঁকড়া, চিংড়ি, অয়েস্টারসহ বিভিন্ন ধরনের সি-ফুড দিয়ে তৈরি শেফের বিশেষ পদ পরিবেশন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের খাবার থেকে অনুপ্রাণিত এই আয়োজন সি-ফুডপ্রেমীদের জন্য ভিন্নধর্মী স্বাদের অভিজ্ঞতা এনে দেবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত জিং রেস্তোরাঁয় ডিনার বুফে পরিবেশন করা হবে। বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬ হাজার ৪৯৯ টাকা (নেট)।

এছাড়া নির্বাচিত ব্যাংকের কার্ডের মাধ্যমে ‘বাই ১, গেট ২’ অফারও থাকছে, যা পরিবার ও বন্ধুদের নিয়ে এই উৎসব উপভোগের সুযোগ করে দেবে।

হায়াত প্লেস ঢাকা উত্তরার সমসাময়িক পরিবেশে আয়োজিত এই সি-ফুড উৎসবে সমুদ্রের তাজা উপকরণ দিয়ে প্রস্তুত বিভিন্ন পদ পরিবেশনের মাধ্যমে অতিথিদের জন্য বিশেষ ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News