Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা প্রতারণা নিয়ে সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, August 06, 2026
ভিসা প্রতারণা নিয়ে সতর্ক করল ভারতীয় হাইকমিশন


অর্থের বিনিময়ে ভারতের ভিসা পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ঘটনা নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।


বুধবার নিজেদের অফিশিয়াল এক্স  (সাবেক নাম টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।


হাইকমিশন জানায়, ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে এসব প্রতারক মানুষের কাছে পৌঁছাচ্ছে বলে তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে।


বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, "হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেবেন না বা টাকা চাইবেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম মেনেই প্রক্রিয়া করা হয়।"


এ ধরনের কল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো টাকা না দিতে এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন। 


পাশাপাশি এমন ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে বিষয়টি হাইকমিশনকে জানাতে বলা হয়েছে, প্রতারকের ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্য কোনো প্রমাণসহ। এ জন্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় ইমেইল করার কথা বলা হয়েছে।


সতর্ক থাকার পাশাপাশি অন্যদের সচেতন করতেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News