Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আটাব নির্বাচন ২০২৬: সৎ ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিশ্রুতি ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোটের’

আটাব নির্বাচন ২০২৬: সৎ ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিশ্রুতি ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোটের’

ছবি: ওহিদুজ্জামান টিটু

আগামী ২৫শে জুলাই একযোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন ২০২৬-২০২৮। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নিজেদের ইশতেহার, পূর্ববর্তী সফলতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’। 


বৃহস্পতিবার রাজধানীর ফার্স হোটেল ও রিসোর্টে "টিকিট সিন্ডিকেট মুক্ত ও সকল আটাব সদস্যদের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে" আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তুলে ধরা হয়। 


এবারের নির্বাচনে প্যানেল প্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটাবের ৪ বারের নির্বাচিত সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)। প্যানেলের অন্যান্য শীর্ষ পদের প্রার্থীরা হলেন— মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ জুমান চৌধুরী (এলহাম ট্রাভেল কর্পোরেশন), সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ জালাল উদ্দিন টিপু (টেলন কর্পোরেশন লিমিটেড) এবং যুগ্ম মহাসচিব পদপ্রার্থী সবুজ মুন্সী (নড়িয়া ট্রাভেলস এন্ড ট্যুরস)। 

সভায় বিগত ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এস. এন. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বাধীন কমিটি আটাব সদস্যদের কল্যাণে ভ্যাট ও ট্যাক্স জটিলতা নিরসন, আইএটিএ সংক্রান্ত সুবিধা, কমিশন ও ফি আদায়, সনদ ও নীতিগত সিদ্ধান্ত, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আইনি সংস্কার, অনলাইন ও ডিজিটাল অটোমেশন, ব্যবসায়িক অধিকার রক্ষা, অবৈধ এজেন্সি প্রতিরোধ, হজ্জ ও উমরাহ এজেন্সির সুবিধা সম্পর্কিত অবদানগুলো তুলে ধরা হয়েছে।   


“সৎ ও স্বচ্ছ নেতৃত্ব সমৃদ্ধ করবে ট্রাভেল খাত, অসৎ ও দুর্নীতিযুক্ত নেতৃত্ব নিপাত যাক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্যানেলটি ধারাবাহিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। 


‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’-এর প্যানেল প্রধান এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন, "বিগত বছরগুলোতে আপনারা আমার নেতৃত্বকে যেভাবে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, এবারও আটাবের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং ব্যবসায়িক অধিকার নিশ্চিত করতে আমরা একটি একদল সৎ, উদ্যোগী ও অভিজ্ঞ প্যানেল নিয়ে হাজির হয়েছি। আটাবের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী ২৫শে জুলাই আমাদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে ট্রাভেল খাতকে এগিয়ে নেয়ার সুযোগ করে দেয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।" 


সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জালালউদ্দিন (টিপু) ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’ থেকে আগামী দিনে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব আটাব গড়ার লক্ষ্যে সদস্য ফি যৌক্তিক করা, সিন্ডিকেটমুক্ত আটাব গঠন ও সুস্থ ও ন্যায্য বাজারব্যবস্থা গড়ার অঙ্গীকার তুলে ধরেন। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News