Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষিণ এশিয়ার ট্রাভেল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের ২২ সম্মাননা: উৎসব

দক্ষিণ এশিয়ার ট্রাভেল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের ২২ সম্মাননা:  উৎসব

দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতের আঞ্চলিক স্বীকৃতি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ২২টি পুরস্কার পেয়েছে বাংলাদেশ। হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সিসহ পর্যটন খাতের বিভিন্ন বিভাগে এসব পুরস্কার এসেছে।


এ বছর বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করেছে ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (উৎসব)। সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে বিলাসবহুল ও ব্যবসায়িক হোটেল, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী রিসোর্ট, বুটিক হোটেল, পরিবেশবান্ধব প্রতিষ্ঠান, খাদ্য ও পানীয় সেবা, ট্রাভেল এজেন্সি, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত নেতৃত্বে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তি।


এর মধ্যে চারটি পুরস্কার গোল্ড বিভাগে। সেরা প্রচারণা ক্যাম্পেইনে গোল্ড পেয়েছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, শীর্ষস্থানীয় বাজেট হোটেলে এফএআরএস হোটেল অ্যান্ড রিসোর্টস এবং নিশান সেনেভিরাত্নে সেরা সিএসআর কর্মসূচিতে দ্য পেনিনসুলা চিটাগং। দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজারের (জিএম) স্বীকৃতি পেয়েছেন প্ল্যাটিনাম গ্র্যান্ড বাই শেলটেকের আলমগীর হোসাইন। দক্ষিণ এশিয়ার সেরা নতুন হোটেল/রিসোর্টের পুরস্কার পেয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।


উৎসবের সভাপতি ও সাতা বাংলাদেশের চেয়ার এইচ এম হাকিম আলী বলেন, এই অর্জন দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য ‘অত্যন্ত গর্বের বিষয়’। তাঁর ভাষায়, এই স্বীকৃতি হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও পর্যটন পেশাজীবীদের নিষ্ঠা ও পেশাদারত্বের প্রতিফলন।


হাকিম আলী আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক এ ধরনের প্ল্যাটফর্ম সক্ষমতা তুলে ধরতে, গন্তব্যের প্রচারে এবং সেবার মান ও উদ্ভাবনী উদ্যোগ এগিয়ে নিতে ভূমিকা রাখে। তিনি পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, সেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং টেকসই পর্যটনের প্রতি সম্মিলিত অঙ্গীকারের ওপর জোর দেন।


উৎসব জানিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয়ের মাধ্যমে তারা পর্যটন অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়াতে, দেশের আতিথেয়তা শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে চায়।


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট অনুযায়ী, ২০১৬ সালে শুরু হওয়া এই আয়োজনের এবার ১০ম আসর। পুরস্কারটি বাংলাদেশসহ ছয় দেশের পর্যটন খাতকে স্বীকৃতি দেয়।


পুরস্কারপ্রাপ্তদের তালিকা


১. সেরা প্রচারণা ক্যাম্পেইন (গোল্ড): Crowne Plaza Dhaka Gulshan


২. শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল: Grand Sylhet Hotel & Resort


৩. শীর্ষস্থানীয় সমুদ্রসৈকত হোটেল/রিসোর্ট: Sayeman Beach Resort


৪. শীর্ষস্থানীয় বুটিক হোটেল: THE WAY Dhaka


৫. শীর্ষস্থানীয় বাজেট হোটেল (গোল্ড): FARS Hotel & Resorts


৬. শীর্ষস্থানীয় ব্যবসায়িক হোটেল: Radisson Blu Water Garden, Dhaka


৭. শীর্ষস্থানীয় সিটি হোটেল (৪০টির বেশি কক্ষ): Radisson Blu Chattogram Bay View


৮. শীর্ষস্থানীয় সিটি হোটেল (৪০টির কম কক্ষ): Platinum Residence By SHELTECH


৯. শীর্ষস্থানীয় ডিজাইনার হোটেল/রিসোর্ট: HANSA-A Premium Residence


১০. শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব হোটেল/রিসোর্ট: SKS Inn Resort


১১. শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় সেবাদানকারী হোটেল/রিসোর্ট: The Peninsula Chittagong


১২. শীর্ষস্থানীয় পারিবারিক হোটেল/রিসোর্ট: Momo Inn Park & Resort


১৩. হোটেল/রিসোর্টের শীর্ষস্থানীয় ফাইন ডাইনিং আউটলেট: The Westin Dhaka


১৪. শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী হোটেল/রিসোর্ট: Sayeman Heritage


১৫. শীর্ষস্থানীয় বিলাসবহুল হোটেল/রিসোর্ট: Baywatch Hotel, Cox’s Bazar


১৬. শীর্ষস্থানীয় রিসোর্ট/হোটেল ব্র্যান্ড: Sayeman


১৭. শীর্ষস্থানীয় ইনবাউন্ড ট্রাভেল এজেন্ট: Bangladesh Tour Group (BTG)


১৮. শীর্ষস্থানীয় আউটবাউন্ড ট্রাভেল এজেন্ট: Travel Classic (Pvt) Limited


১৯. শীর্ষস্থানীয় বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী হোটেল/রিসোর্ট: Momo Inn Park & Resort


২০. নিশান সেনেভিরাত্নে সেরা সিএসআর কর্মসূচি (গোল্ড): The Peninsula Chittagong


২১. দক্ষিণ এশিয়ার সেরা নতুন হোটেল/রিসোর্ট: Hyatt Place Dhaka Uttara


২২. দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার (গোল্ড): আলমগীর হোসাইন, Platinum Grand by SHELTECH


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাতা) দক্ষিণ এশিয়ার পর্যটন, আতিথেয়তা ও ভ্রমণ খাতের সেরা অর্জনকে স্বীকৃতি দেয়। এবার এর ১০ম আসর। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে শুরু হওয়া এই পুরস্কারের আওতায় রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ। এর সাথে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ১৫টির বেশি পর্যটন সংস্থার পার্টনারশিপ। 


২০২৬ সালের গালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ ও ৮ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। ভিজিট মালদ্বীপ এবারের আসরের অফিশিয়াল ডেস্টিনেশন পার্টনার। 


চূড়ান্ত ফলাফলে ৬০ শতাংশ নম্বর আসে বিচারক প্যানেলের কারিগরি মূল্যায়ন থেকে। এই মূল্যায়ন হয়েছে কলম্বো, বেঙ্গালুরু, নয়াদিল্লি, কাঠমান্ডু, পারো, ঢাকা ও মালদ্বীপে। 


বাকি ৪০ শতাংশ আসে অনলাইনে জনগণের ভোট থেকে। আয়োজকেরা জানিয়েছে, এবার প্রায় ১ হাজার মনোনয়ন জমা পড়েছে। নতুন দুটি ব্যক্তিগত বিভাগ যুক্ত হয়েছে: আউটস্ট্যান্ডিং শেফ এবং আউটস্ট্যান্ডিং ইয়াং হোটেলিয়ার (৪০ বছরের কম বয়সী)।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News