Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক ক্রমবর্ধমান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি এই দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিবেশীসুলভ বন্ধুত্বের এক ‘অনুকরণীয় মডেল’ হিসেবে বর্ণনা করেছেন।


বাসসের এক সংবাদে বলা হয়, আজ ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৬ সালের কোর্সের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘কনটেম্পোরারি নেপাল : ইটস ফরেন পলিসি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইমেনশনস, অ্যান্ড নেপাল-বাংলাদেশ রিলেশনস’ শীর্ষক লেকচারে রাষ্ট্রদূত এসব কথা বলেন। 


উপস্থাপনায় রাষ্ট্রদূত ভান্ডারী নেপালের পররাষ্ট্রনীতির বিবর্তন, দেশটির কূটনৈতিক সম্পৃক্ততা এবং জাতীয় নিরাপত্তা নীতি তুলে ধরেন।


তিনি আর্থ-সামাজিক রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নেপালের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করেন।


নেপাল-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন খাতে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে।


বক্তব্যের শেষে একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত ভান্ডারী কোর্সে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News