Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ আগামীকাল সিলেটে পৌঁছাবে।


দোহায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন।


নিহতরা হলেন কানাইঘাটের গাছবাড়ি গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।


শ্রম কল্যাণ উইং জানায়, প্রবাসী কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত ১০টা ১৫ মিনিটে (কাতার সময়) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে।


ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News