Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

ছবি: ওহিদুজ্জামান টিটু


দেশের পর্যটন খাতে টেকসই উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান।


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী বেছে নেয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ পর্যটন খাতের অংশীজনরা।


অনুষ্ঠান উপলক্ষে পাঠানো ভিডিও বার্তায় ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওইস বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সহযোগিতার আশ্বাস দেন।



মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটনের প্রসারে অংশীজনদের খোলামনে সহযোগিতা করতে চায় সরকার। তিনি জানান, এ বছরের মধ্যেই পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। তাঁর ভাষ্য, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম পর্যটন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।


মন্ত্রী আরও জানান, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।



পুরস্কারপ্রাপ্তরা হলেন:


বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ: শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন


বর্ষসেরা পাঁচ তারকা হোটেল: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা


বর্ষসেরা চার তারকা হোটেল: হোটেল আগ্রাবাদ


বর্ষসেরা তিন তারকা হোটেল: হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি


বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর: দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড


বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর: শেয়ারট্রিপ লিমিটেড


বর্ষসেরা বিনোদন পার্ক: ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স


বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা: বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার


বর্ষসেরা হোমস্টে: চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস


বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর: আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)


বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ: বিডি টিকিটস


বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা: নুরানী শারমিন আফরোজ


বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল: এম ভি মালঙ্গি


বর্ষসেরা ট্যুর গাইড: মো. সারোয়ার জাহান (মিঠু)


বর্ষসেরা মাইস উদ্যোগ: সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড


বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা: নাঈম আবির


পুরস্কার প্রদান শেষে আমন্ত্রিত অতিথিরা বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে মন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে সাজানো বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের ঐতিহ্যবাহী পর্যটনসামগ্রী বিশ্বব্যাপী প্রচারের ওপর জোর দেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News