শাহজালালে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী, যাত্রীদের কাছে জানতে চাইলেন লাগেজের অভিজ্ঞতা
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 03, 2026
ছবি: ভিডিও থেকে নেওয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি বিমানবন্দরে যান।
শুক্রবার রাতে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনের সময় মন্ত্রী লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি নিয়ে তাঁদের অভিজ্ঞতা কেমন, তা জানতে চান মন্ত্রী।
যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাচ্ছেন বলেও জানান তাঁরা।
যাত্রীসেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। বিমানবন্দরের সব কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ দেন তিনি। এ ছাড়া ট্রলির সংখ্যা দ্রুত বাড়াতেও নির্দেশনা দেন।
এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।