ভিসার অপব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, October 03, 2026
ভিসার অপব্যবহার করলে কিংবা অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ভিসা সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব ভিসাধারীর নিজের।
বার্তায় আরও বলা হয়, আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে। তাই ভিসা সাক্ষাৎকারে সত্য বলতে হবে। মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.