Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রথমবার এভিয়েশন প্রশিক্ষণ পেলেন মন্ত্রণালয়ের ২৭ কর্মকর্তা

প্রথমবার এভিয়েশন প্রশিক্ষণ পেলেন মন্ত্রণালয়ের ২৭ কর্মকর্তা


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো আয়োজিত 'ইন্ডক্ট্রিনেশন ট্রেনিং অন সিভিল এভিয়েশন' প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। শুক্রবার সিভিল এভিয়েশন একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমি এ কোর্সের আয়োজন করে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন নিয়ে মৌলিক ও সমন্বিত ধারণা দেওয়াই ছিল এর লক্ষ্য।


প্রশিক্ষণে অংশ নেন মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা। গত ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর ও ২ অক্টোবর, মোট পাঁচ দিন এ কোর্স চলে।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জুলকার নায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


এছাড়া বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (এটিএম) এয়ার কমোডোর মোঃ নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মোঃ মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন, সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কোর্সে সিভিল এভিয়েশন পলিসি অ্যান্ড প্রসিডিউর, ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন, এভিয়েশন সিকিউরিটি ও এয়ার ট্রান্সপোর্ট ইকোনমিক্স নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইকাও-এর কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা নিয়েও আলোচনা হয়। বিমানবন্দরের কাজকর্ম হাতেকলমে বোঝাতে অংশগ্রহণকারীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, এপ্রোন ও ফায়ার স্টেশন ঘুরিয়ে দেখানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, সিভিল এভিয়েশন নিয়ে সবার সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা থাকলে মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। এটি দেশের এভিয়েশন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রশিক্ষণার্থীদের পক্ষে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এ কোর্সের মাধ্যমে কর্মকর্তারা সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সমন্বিত ধারণা পেয়েছেন। এ জ্ঞান দায়িত্ব পালনে কাজে লাগবে এবং এভিয়েশন খাতের উন্নয়নে তাঁদের ভূমিকা আরও কার্যকর করবে।


সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান আরও বাড়বে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর স্ট্যান্ডার্ড ও সুপারিশমালা মেনে দেশের সিভিল এভিয়েশন খাতের উন্নয়নে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News