Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন

বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন

বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন।


মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।


বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিও উপস্থিত ছিলেন।


সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরের সেবার মান উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটিকে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।


মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের বিকাশে কক্সবাজার বিমানবন্দর–কে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বিমানবন্দরটির গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সহযোগিতার বিষয়ে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন।


এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে একটি কনসেপ্ট পেপার জমা দেওয়ার আহ্বান জানান।


এ ছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News