Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

গ্রীষ্মকালীন ভ্রমণে ৩০% ছাড় দিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

গ্রীষ্মকালীন ভ্রমণে ৩০% ছাড় দিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ গ্রীষ্মকালীন ভ্রমণে যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের অফার ঘোষণা করেছে।


ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ৪০টিরও বেশি গন্তব্যে ইকোনমি শ্রেণির টিকিটে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।


আগামী ১৪ মে পর্যন্ত চলবে এই সীমিত সময়ের বিক্রয় অফার। ছাড়প্রাপ্ত টিকিটে ভ্রমণ করা যাবে আগামী ১ জুন থেকে ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে।


অফারে থাকা উল্লেখযোগ্য গন্তব্যগুলোর মধ্যে রয়েছে স্পেনের পালমা দে মায়োর্কা, গ্রিসের মিকোনোস ও সান্তোরিনি, ফ্রান্সের নিস, পোল্যান্ডের ক্রাকো, ওমানের সালালাহ এবং তানজানিয়ার জাঞ্জিবার।


ইতিহাদ এমন সময় এই অফার ঘোষণা করল যখন  ঈদ-উল আজহা ও স্কুলের গ্রীষ্মকালীন ছুটির মৌসুম  এবং আমিরাতের বাসিন্দারা ইউরোপ ও সমুদ্র সৈকতের গন্তব্যগুলোতে ভ্রমণ পরিকল্পনা করছেন।


ছাড়কৃত টিকিট ইতিহাদের ওয়েবসাইট এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে।


এদিকে সম্প্রতি ইতিহাদ কম্বোডিয়া এয়ারের সঙ্গে নতুন কোডশেয়ার চুক্তি করেছে এবং আফ্রিকায় নতুন বেশ কয়েকটি রুটে ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছে, যা আবুধাবি থেকে বৈশ্বিক সংযোগ আরও বিস্তৃত করবে।


সূত্র: গালফ নিউজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News