Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৭০০০ নটিক্যাল মাইল পাড়ি: দুর্গম দ্বীপে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিল ব্রিটিশ বিমান বাহিনী

৭০০০ নটিক্যাল মাইল পাড়ি: দুর্গম দ্বীপে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিল ব্রিটিশ বিমান বাহিনী

ছবি: রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)


দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিশ্বের সবচেয়ে দুর্গম জনবসতিপূর্ণ দ্বীপপুঞ্জ ট্রিস্টান দা কুনিয়ায় জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। দ্বীপটিতে কোনো বিমানবন্দর না থাকায় প্যারাশুটের মাধ্যমে সরঞ্জাম ও চিকিৎসাকর্মী নামানো হয়।


সোমবার প্রকাশিত আরএএফের এক বিবৃতি অনুযায়ী, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একজন আরএএফ অ্যানেস্থেটিস্ট ও একজন ব্রিটিশ আর্মি নার্সসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।


নিকটতম জনবসতি থেকে প্রায় ২,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ এই অধীনস্থ ভূখণ্ডে পৌঁছাতে একটি এয়ারবাস এ৪০০এম সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্য থেকে অ্যাসেনশন দ্বীপ হয়ে সাত হাজারেরও বেশি নটিক্যাল মাইল পাড়ি দেয়। দীর্ঘ এই পথে জ্বালানি সরবরাহ করে আরএএফের একটি ভয়েজার ট্যাংকার বিমান।


আরএএফ ভয়েজারের মুখপাত্র উইং কমান্ডার গ্রাহাম বলেন, "এ৪০০এমকে দূরপাল্লায় অভিযান পরিচালনায় সক্ষম করা এবং প্যারাশুট অবতরণ সম্পন্ন করার পর নিরাপদে ফিরে আসার ক্ষেত্রে এয়ার-টু-এয়ার জ্বালানি সরবরাহ ছিল অপরিহার্য।"


৩০ স্কোয়াড্রনের অধিনায়ক উইং কমান্ডার ক্রিস্টোফার বলেন, "এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি অভিযান। দুর্গম অবস্থান, দীর্ঘ পথ এবং আকাশপথে জ্বালানি সংগ্রহ — সব মিলিয়ে বিস্তারিত পরিকল্পনা ও নিবিড় সমন্বয় প্রয়োজন হয়েছিল। আমরা সরাসরি যাদের সহায়তা দরকার ছিল তাদের কাছে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে পেরেছি।"


আরএএফ জানিয়েছে, প্যারাশুট অবতরণ কার্যক্রমটি ব্রিটেনের ১৬ এয়ার অ্যাসল্ট ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়।


সূত্র: রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News