Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাতার এয়ারওয়েজের নতুন রুট: জুলাই থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় ফ্লাইট

কাতার এয়ারওয়েজের নতুন রুট: জুলাই থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় ফ্লাইট

ছবি: সংগৃহীত

কাতার এয়ারওয়েজ আগামী ২২ জুলাই থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলের কোনো বিমান সংস্থা হিসেবে প্রথমবারের মতো ভেনেজুয়েলায় এবং মধ্যপ্রাচ্য থেকে সরাসরি দুই দেশের রাজধানীতে ফ্লাইট পরিচালনাকারী প্রথম এয়ারলাইন হিসেবে আত্মপ্রকাশ করবে সংস্থাটি।


দোহাভিত্তিক এই বিমান সংস্থা জানিয়েছে, প্রতি সপ্তাহে বুধবার ও রবিবার — অর্থাৎ সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো দোহা থেকে কলম্বিয়ার বোগোটায় যাওয়ার পর ভেনেজুয়েলার কারাকাসে পৌঁছাবে। ফেরার পথে কারাকাস থেকে সরাসরি দোহায় আসবে বিমান।


নতুন এই রুটগুলো চালু হলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সংযোগ আরও সহজ হবে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ।


বোগোটা ও কারাকাস যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমেরিকা মহাদেশে কাতার এয়ারওয়েজের গন্তব্য সংখ্যা দাঁড়াবে ১৬টিতে। ২০১০ সালে ব্রাজিলের সাও পাওলোতে প্রথম ফ্লাইট চালুর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকায় যাত্রা শুরু করেছিল সংস্থাটি।


এই গ্রীষ্মে ১৬০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ। নতুন রুটের টিকিট এখনই বুক করা যাচ্ছে সংস্থার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে।


সূত্র: কাতার এয়ারওয়েজ পিআর 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News