Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেকার প্রবাসীদের জন্য আরব আমিরাতে ‘বাংলা বাজার’ চালু

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, January 06, 2026
বেকার প্রবাসীদের জন্য আরব আমিরাতে ‘বাংলা বাজার’ চালু

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ভিসা সংকট ও কর্মসংস্থানের জটিলতার মধ্যে বেকার প্রবাসীদের মধ্যে থেকে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী শারজাহতে চালু করা হয়েছে ‘বাংলা বাজার’ নামে এক সমবায় বাজার ব্যবস্থা।

শারজাহর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নম্বর ৬-এ গড়ে তোলা এই বাজারে এক ছাদের নিচে ৭৬টি দোকান রয়েছে। আর্থিকভাবে স্বচ্ছল প্রবাসীরা উদ্যোগটির পেছনে অর্থায়ন করেছেন, যাতে কম পুঁজি নিয়ে বেকার প্রবাসীরাও ব্যবসা শুরু করতে পারেন।

এই বাজারে একটি দোকান চালু করতে এককালীন ৪ হাজার দিরহাম অগ্রিম এবং মাসিক ভাড়া ১,২০০ দিরহাম দিতে হচ্ছে। বাজারে সবজি, মাছ, মাংস, ফল, ইলেকট্রনিক পণ্য, নিত্যপ্রয়োজনীয়  দ্রব্য, রেডিমেইড পোশাক ও রেস্তোরাঁসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে।

এক ব্যবসায়ী জানান, সাধারণভাবে একটি দোকান চালু করতে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার দিরহাম লাগে। কিন্তু বাংলা বাজারে প্রায় চল্লিশ হাজার দিরহামেই ব্যবসা শুরু করা সম্ভব। পরিস্থিতি অনুকূলে থাকলে ব্যবসা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, ভাড়া পরিশোধের পর মাসে প্রায় তিন হাজার দিরহাম পর্যন্ত আয় করা সম্ভব। এই অর্থ দেশে পাঠালে প্রায় এক লাখ টাকার সমপরিমাণ রেমিট্যান্স পাঠানো যায়। একই ধরনের কম পুঁজির উদ্যোগ ইতালির মতো দেশেও সফলভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করেন তারা।

এর আগে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নম্বর ৬-এ বসবাসরত অনেক বাংলাদেশি প্রবাসী বেকারত্বে ভুগছিলেন এবং কষ্টকর জীবনযাপন করতেন। বাংলা বাজার চালু হওয়ার পর সেখানে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা আসছেন, যা নিয়মিত আয়ের সুযোগ তৈরি করেছে।

এই মডেল অনুসরণ করে দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় বাংলাদেশি জনগোষ্ঠীর মালিকানায় আরও বাজার গড়ে উঠছে। এসব উদ্যোগের মাধ্যমে হাজারো প্রবাসীর জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগকে বাংলাদেশি প্রবাসীরা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News