Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রীর  সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: মন্ত্রণালয়


আজ ২৭ এপ্রিল, ২০২৬ দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার  শিউনিন রাশিদ।


এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি, বিশেষত কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।


পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding — MoU) স্বাক্ষরে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন। এই উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


সাক্ষাতে মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News