Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

বিমানের পুনর্গঠিত পরিচালনা  পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

- কোলাজ ছবি


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবগঠিত পরিচালনা পর্ষদ রোববার রাজধানীতে এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় দিনব্যাপী প্রথম সভায় মিলিত হয়। সভায় সংস্থাটির গুরুত্বপূর্ণ পরিচালনাগত ও কৌশলগত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


গত ২৫ এপ্রিল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট এই পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো এই সভার মধ্য দিয়ে।


পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পনসর পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমী এ. হোসেন।


সভায় বিমানের আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, বহর সম্প্রসারণ পরিকল্পনা, ভবিষ্যৎ কৌশলগত রোডম্যাপ এবং নিরাপত্তামান জোরদারের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।


অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থার দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তও কার্যকর করেছে।


সরকার আশাবাদ ব্যক্ত করেছে যে, সরকারি প্রশাসন, প্রতিরক্ষা, ব্যাংকিং, ব্যবসা, আইন ও শিক্ষাজগতের অভিজ্ঞ পেশাদারদের সমন্বয়ে গঠিত নতুন পর্ষদ বিমানকে একটি আধুনিক, স্বনির্ভর ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসম্পন্ন বিমান সংস্থায় রূপান্তরিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News