Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিদেশ ভ্রমণে বছরে এখন ১৮ হাজার ডলার নেওয়া যাবে

ডেস্ক রিপোর্ট | Published: Monday, September 07, 2026
বিদেশ ভ্রমণে বছরে এখন ১৮ হাজার ডলার নেওয়া যাবে


বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বছরে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন, যা আগে ছিল ১২ হাজার ডলার।


রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।


সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের জন্য একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন, আর অনুমোদিত ডিলার বা ব্যাংকগুলো এই মুদ্রা ছাড় করতে পারবে।


এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা একটি সার্কুলার অনুযায়ী বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল।


বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজনের কথা বিবেচনা করে এই বার্ষিক সীমা বাড়ানো হয়েছে।


তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকবে।


বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত বার্ষিক সীমার মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ হিসেবে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা নগদ আকারে ছাড় করা যাবে না।


বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়সংক্রান্ত অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে অনুমোদিত ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র: বাসস


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News