Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

গ্রিসে এয়ার শোতে ফাইটার জেট বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, September 06, 2026
গ্রিসে এয়ার শোতে ফাইটার জেট বিধ্বস্ত, নিহত ২ পাইলট


গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে এক বিমান প্রদর্শনীতে দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার হাজারো দর্শকের উপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।


জোড়া আসনের ফ্যান্টম এফ-৪ যুদ্ধবিমানটি নিচু উচ্চতায় কসরত দেখানোর সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আগুন ধরে গিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। তবে দর্শকদের মধ্যে কেউ আহত হননি।


গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস শোক প্রকাশ করে বলেন, গ্রিসের আকাশ পাহারায় সার্বক্ষণিক প্রস্তুত থাকা বৈমানিকদের প্রতিদিনের ঝুঁকির কথাও এ ঘটনা মনে করিয়ে দেয়।


গ্রিসের বিমানবাহিনী কর্মকর্তারা জানান, এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে তানাগ্রা বিমানঘাঁটির মাটিতে ছড়িয়ে পড়া আগুনের কারণে শুরুতে উদ্ধার অভিযান ব্যাহত হলেও পরে দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।


বার্ষিক এই এয়ার শো ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’-এর দর্শক গ্যালারি থেকে কিছুটা দূরে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে ১১টি পানি-নিক্ষেপকারী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় কাজ করেন ৮৫ জন দমকলকর্মী।


আয়োজকরা বাকি সব অনুষ্ঠান বাতিল করেছেন, আর আগুনের কারণে ঘাঁটির কাছাকাছি এলাকা খালি করার নির্দেশও জারি হয়।


দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিধ্বস্তস্থল থেকে ধোঁয়া উঠার পরপরই কাছাকাছি এক দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যার মধ্য দিয়ে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়।


সাইপ্রাসের প্রতিরক্ষামন্ত্রী ভাসিলিস পালমাস গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেন্দিয়াসকে ফোন করে তার সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান। এক অনলাইন পোস্টে পালমাস লেখেন, তানাগ্রা বিমানঘাঁটিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলেনিক বিমানবাহিনীর দুই কর্মকর্তার মৃত্যুর খবর জেনে তিনি গভীরভাবে মর্মাহত।


দুর্ঘটনার পর গ্রিসের বিমানবাহিনী তিন দিনের শোক ঘোষণা করেছে।


সূত্র: এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News