Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে কমিটি গঠন

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে কমিটি গঠন


দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে সুপারিশ তৈরির জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। 


কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কে।


মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ‘বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি’ গঠনের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে তারিখ ১৩ অক্টোবর ২০২৬ উল্লেখ আছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্রসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।


কমিটিকে সুপারিশ জমা দিতে দুই মাস সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে। কমিটিকে সচিবালয়ের সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News