Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চীনে তৈরি হলো ইভিটিওএল উড়োজাহাজের প্রথম দেশীয় ইঞ্জিন

চীনে তৈরি হলো ইভিটিওএল উড়োজাহাজের প্রথম দেশীয় ইঞ্জিন

ছবি: সংগৃহীত


চীনে প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং উড়োজাহাজ-ইভিটিওএল-এর ইঞ্জিন প্রডাকশন লাইন থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে এসেছে, যা দেশটির লো-অল্টিচুড ইকোনোমির ক্ষেত্রে একটি বড় মাইলফলক। 


পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে গত বৃহস্পতিবার এই ইঞ্জিনটি তৈরি ও সরবরাহ করা হয়। এইই২৫ নামের এই বিমান বৈদ্যুতিক ইঞ্জিন টর্ক ডেনসিটিতে দেশীয় রেকর্ড স্থাপন করেছে। সহজ কথায়, ইঞ্জিনটি তুলনামূলকভাবে হালকা হওয়ায় বিমানে বেশি যাত্রী বা মালামাল বহন করা সম্ভব হবে।


এরো ইঞ্জিন কর্পোরেশন অব চায়নার (এইসিসি) তথ্য অনুযায়ী, ইঞ্জিনটি প্রতি কিলোগ্রামে ৪০ নিউটন-মিটার টর্ক ডেনসিটি অর্জন করেছে, যা চীনের প্রকাশিত ২০০ কিলোওয়াট শ্রেণির উড়োজাহাজ বৈদ্যুতিক ইঞ্জিনগুলোর মধ্যে সর্বোচ্চ। 


এইসিসির এইই২৫ প্রকল্পের প্রধান ঝ্যাং ইউ জানান, ইঞ্জিনটি দুই থেকে তিন টন ওজনের মূলধারার ইভিটিওএল উড়োজাহাজের জন্য উপযুক্ত, যা চার থেকে ছয়জন যাত্রী বহনে সক্ষম।


ইঞ্জিনটি উড়োজাহাজের ব্যাটারি থেকে বৈদ্যুতিক শক্তি নিয়ে রোটর সিস্টেমের জন্য লিফট ও থ্রাস্ট তৈরি করে। ঝ্যাং আরও জানান, একই শক্তি ও ওজনের শর্তে এইই২৫ দেশীয় তুলনীয় পণ্যের চেয়ে বেশি টর্ক উৎপাদন করতে পারে। 


টিক্যাব টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুয়াং ইয়ংওয়েই বলেন, এইসিসির সঙ্গে এই সহযোগিতা কেবল উড়োজাহাজের বৈদ্যুতিক ইঞ্জিনের প্রযুক্তিগত বাধা অতিক্রম করেনি, বরং চীনের ইভিটিওএল শিল্পের দেশীয়করণ ও উচ্চমানের উন্নয়নে একটি কার্যকর গবেষণা ও উন্নয়ন মডেলও তৈরি করেছে।


সূত্র:সিজিটিএন  

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News