Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে আজকের একটি ঐতিহাসিক উদ্যোগ। প্রথমবারের মতো বাংলাদেশি হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ সোমবার।


আজ বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের সপ্তম তলার রিক্রিয়েশন হলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা নুসুক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের পবিত্র হজযাত্রাকে আরও সহজ, নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করে তুলবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এমপি,  প্রধানমন্ত্রীল উপদেষ্টা ও  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন এবং হজ মনিটরিং কমিটি-২০২৬-এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন এমপি।


গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের হজ সেবা প্রতিষ্ঠান রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান।


এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।


আয়োজকরা আরও জানান, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। 


বাংলাদেশ উল্লেখযোগ্য হজ কোটাসম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম, যেখান থেকে প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News