Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নববর্ষে পর্যটন উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান: মন্ত্রী আফরোজা খানম

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, April 14, 2026
নববর্ষে পর্যটন উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান: মন্ত্রী আফরোজা খানম

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পর্যটন খাতের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি দেশের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, বাংলাদেশের সৌন্দর্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে পর্যটন খাতের উন্নয়ন অপরিহার্য। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। দেশপ্রেম ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বানও জানান তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সচিব মিজ ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


নববর্ষের এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং পর্যটন খাতকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News