প্রধানমন্ত্রী আগামীকাল রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 16, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও -ফাইল ফটো
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিভিন্ন ব্রডকাস্টিং চ্যানেলে প্রচারের জন্য পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বর্ধিত ফ্লাইট সিডিউল এবং হাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮,৫০০ জন তীর্থযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি সংস্থার মাধ্যমে যাবেন।
মোট হজযাত্রীর প্রায় ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন। বাকিরা সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস ব্যবহার করবেন।