Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি তুলে দিবেন বিমান মন্ত্রী

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি তুলে দিবেন বিমান মন্ত্রী

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আজ (শনিবার) বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।


এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস’ ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান রাজধানীর গুলশান-২-এর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।


তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মন্ত্রী আফরোজা খানম রিতা।


‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১৬টি এয়ারলাইন্স অংশ নিয়েছে। এটিই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রিমিয়ার এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ।


শনিবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এয়ার ইন্ডিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। দ্বিতীয় সেমিফাইনালে দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিপক্ষ কাতার এয়ারওয়েজ।


বিকেল ৪টা ১০ মিনিটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।


শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।


আয়োজকদের মতে, ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশে পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, নেটওয়ার্কিং এবং পেশাগত সহযোগিতা আরও জোরদার করাই এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের মূল উদ্দেশ্য।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News