Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এএফসি-২০২৬: সেমিফাইনালে বিমান, ইউএস-বাংলা, কাতার এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়া

এএফসি-২০২৬: সেমিফাইনালে বিমান, ইউএস-বাংলা, কাতার এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়া

দেশের ইতিহাসে প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর সেমিফাইনালে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়া। দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণ হবে আজ (শনিবার)।


এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস’ ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল রাজধানীর গুলশান-২-এর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।


শনিবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এয়ার ইন্ডিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। দ্বিতীয় সেমিফাইনালে দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খেলবে কাতার এয়ারওয়েজের বিপক্ষে।


বিকেল ৪টা ১০ মিনিটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।


সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ফাইনাল শেষে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।


‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১৬টি এয়ারলাইন্স অংশ নিয়েছে। বাংলাদেশের প্রথম এই প্রিমিয়ার এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের লক্ষ্য ক্রীড়ার মাধ্যমে এভিয়েশন খাতের দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, নেটওয়ার্কিং এবং পেশাগত সহযোগিতা আরও জোরদার করা।


শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News