ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, July 25, 2026
দেশের অন্যতম পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সিদ্দিকী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা রিজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সমঝোতা স্মারকের আওতায় রিহ্যাবের সদস্যরা সারা বছর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাচিত সেবা ও সুবিধায় বিশেষ প্রিভিলেজ এবং আকর্ষণীয় অফার উপভোগের সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং রিহ্যাব সদস্যদের জন্য উন্নতমানের আতিথেয়তা সেবা আরও সহজলভ্য হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি রিহ্যাব সদস্যদের জন্য প্রিমিয়াম হসপিটালিটি সেবা উপভোগের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক মূল্য সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারক বিনিময় এবং সৌজন্য ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।