Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দুর্গাপূজায় রেনেসাঁ ঢাকার দুই অফার: বুফে ও স্টেকেশন

প্রতিবেদক | Published: Monday, October 19, 2026
দুর্গাপূজায় রেনেসাঁ ঢাকার দুই অফার: বুফে ও স্টেকেশন

-রেনেসাঁ ঢাকা


দুর্গাপূজা উপলক্ষে দুটি বিশেষ অফার ঘোষণা করেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। এর একটি 'পে ১, ইট ৩' সুবিধাসহ উৎসবের বুফে, অন্যটি দ্বিতীয় রাত বিনা মূল্যে থাকার স্টেকেশন প্যাকেজ। হোটেলটির বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ ও ২১ অক্টোবর হোটেলের লেভেল ৩-এ অবস্থিত বাহার মাল্টি-কুইজিন রেস্তোরাঁয় এই বুফে পরিবেশন করা হবে। দুপুরের খাবারের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা এবং রাতের খাবারের মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা।


হোটেল জানায়, মেনুতে থাকছে মোরগ পোলাও, চিংড়ি মালাইকারি, রুই দোপেঁয়াজা, চিকেন দম বিরিয়ানি, বাদামি গোশত ও কাতলা কালিয়া। এর সঙ্গে থাকবে মতিচূর লাড্ডু, নলেন গুড়ের রসগোল্লা ও গুড়ের পায়েসের মতো বাঙালি মিষ্টি। লাইভ স্টেশনে পাওয়া যাবে চটপটি, ফুচকা, পানি পুরি, পাঁও ভাজি, পাস্তা ও ঐতিহ্যবাহী বাঙালিয়ানা গ্রিল। এ ছাড়া সুশির নানা পদ ও লাইভ কার্ভিংয়ের ব্যবস্থাও থাকছে।


স্টেকেশন অফারটি চলবে ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে একজন বা দুজনের জন্য ডিলাক্স কিং রুমের মূল্য নেট ১১ হাজার ৯৯৯ টাকা। দ্বিতীয় রাত থাকা যাবে বিনা মূল্যে।


প্যাকেজের আওতায় অতিথিরা পছন্দমতো সকালের নাশতা, জিবিসি ও বাহারে খাবারে ২০ শতাংশ ছাড় এবং স্পা অ্যান্ড সেলুনে ২০ শতাংশ ছাড় পাবেন। সুবিধা থাকলে আগেভাগে চেক-ইন ও দেরিতে চেক-আউটের সুযোগ মিলবে। এ ছাড়া জিম ও সুইমিং পুল ব্যবহার করা যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News