ঢাকা রিজেন্সিতে জনপ্রতি ৬,৯৯৯ টাকায় ইফতার বুফে
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, February 22, 2026
ছবি: সংগৃহীত
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট রমজান উপলক্ষে বিশেষ ডাইনিং প্যাকেজ চালু করেছে। পুরো মাসজুড়ে পরিবার ও কর্পোরেট গ্রুপের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার এবং আনলিমিটেড বুফে বান্ডেল থাকছে।
প্রিমিয়ার ক্লাব সদস্য, ফ্যান গ্রুপ অংশগ্রহণকারী এবং নির্বাচিত ব্যাংক কার্ডধারীরা গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে জনপ্রতি ৬ হাজার ৯৯৯ টাকায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করবেন। আয়োজনের প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ‘বাই ওয়ান গেট টু’ বিশেষ সুবিধা পাবেন।
কর্পোরেট ক্লায়েন্ট ও নির্বাচিত কার্ডধারীরা তিনজনের জন্য ৯ হাজার ৯৯৯ টাকা এবং চারজনের জন্য ১১ হাজার ৯৯৯ টাকায় ‘আনলিমিটেড বুফে ডিনার বান্ডেল’ নিতে পারবেন। যেকোনো প্যাকেজ নিলেই আনলিমিটেড বুফে সুবিধার পাশাপাশি পাওয়া যাবে সেরা মানের আতিথেয়তা।
হোটেলের রুফটপ ভেন্যু ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ গ্রুপ ডাইনিংয়ের জন্য বিশেষ প্ল্যাটার রাখা হয়েছে। প্রিমিয়ার ক্লাব সদস্য ও নির্বাচিত ব্যাংক কার্ডধারীরা রুফটপ রেস্টুরেন্টের অফারে ২০ শতাংশ ছাড় পাবেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, আধুনিক পরিবেশে নতুন কায়দায় পরিবেশন খাবারে থাকবে চিরচেনা ঐতিহ্য। পরিবারিক জমায়েত, বন্ধুদের মিলনমেলা এবং কর্পোরেট ইফতার আয়োজন করা যাবে। মনোরম পরিবেশে বাছাইকৃত খাবার পরিবেশন করে স্মরণীয় রমজানের আয়োজন করাই হোটেলের লক্ষ্য।
সকল বিশেষ আয়োজনের জন্য অগ্রিম বুকিং করতে হবে। অতিথিরা বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ফোনে যোগাযোগ করতে পারেন অথবা হোটেলের অফিসিয়াল ফেইসবুক পেইজও ভিজিট করতে পারেন।