Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দিনাজপুরের ঐতিহাসিক স্থান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 02, 2026
দিনাজপুরের ঐতিহাসিক স্থান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ছবি: মার্কিন দূতাবাস, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দিনাজপুরের তিনটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করেছেন।


ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে রয়েছে দুই শত বছরেরও বেশি পুরোনো হরিণমারী আমগাছ, টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ কান্তজিউ মন্দির এবং ১৭৯৩ সালে নির্মিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ।


প্রায় দুই শত বছরের পুরোনো হরিণমারী আমগাছটি এশিয়ার অন্যতম বৃহৎ আমগাছ হিসেবে পরিচিত।


রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন কান্তজিউ মন্দিরও পরিদর্শন করেন। মন্দিরটির সূক্ষ্ম টেরাকোটার কারুকাজ দিনাজপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন।


এ ছাড়া তিনি ১৭৯৩ সালে নির্মিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। সেখানে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “১৭৯৩ সালে নির্মিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ ঘুরে দেখে ভালো লাগল।”


উত্তরবঙ্গের রংপুর বিভাগের দিনাজপুর প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত।


গত বছরের ডিসেম্বরে মার্কিন সিনেট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয়। চলতি বছরের জানুয়ারিতে তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন।


সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News