সামাজিক মাধ্যমের তথ্য না দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে: মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, October 06, 2026
ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।
পোস্টে লেখা হয়, "যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে: আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।"
পোস্টে কোন ধরনের ভিসার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য, তা উল্লেখ করা হয়নি।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.