Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডমিনিকান বিমানবন্দরে বিজনেস জেট বিধ্বস্ত, নিহত ২

ডমিনিকান বিমানবন্দরে বিজনেস জেট বিধ্বস্ত, নিহত ২

ছবি: সংগৃহীত


রবিবার ডমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি বিজনেস জেট বিধ্বস্ত হয়েছে। 


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি অবতরণের সময় বিশাল আগুনের গোলায় পরিণত হয়। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।


দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইডিএক (IDAC) নিশ্চিত করেছে, বিমানে পাইলট ও কো-পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।


মার্কিন নিবন্ধিত গালফস্ট্রিম জি-২০০ টুইন-ইঞ্জিন বিজনেস জেটটির নিবন্ধন নম্বর N318JF। বিমানটি রাজধানী সান্তো দোমিঙ্গো থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর লা রোমানা থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের উদ্দেশে রওনা হয়েছিল।


বিমানটি সাবেক মেজর লিগ বেসবল তারকা ইয়াদিয়ের মোলিনা ও তাঁর পরিবারকে নিতে যাচ্ছিল। সেন্ট লুইস কার্ডিনালসের হয়ে দুবার বিশ্বসেরা শিরোপাজয়ী এবং ১০ বারের অল-স্টার মোলিনা ইন্সটাগ্রামে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিহত ক্রুদের ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  


সূত্র: ফাস্ট পোস্ট/ডেইলি মেইল 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News