Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দুবাইয়ে ফিরছে বিদেশি এয়ারলাইন, রিয়াদে এখনো অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 27, 2026
দুবাইয়ে ফিরছে বিদেশি এয়ারলাইন, রিয়াদে এখনো অনিশ্চয়তা

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকির কারণে ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে। তবে ধীরে ধীরে দুবাইয়ে ফিরছে বিদেশি এয়ারলাইনগুলো। অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট চালুর বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।


দুবাইয়ে ফ্লাইট চালুর ক্ষেত্রে আগামী ৩১ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। এদিন মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চল নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) সতর্কবার্তার মেয়াদ শেষ হবে। তবে রিয়াদে ফ্লাইট চালুর বিষয়টি নির্ভর করছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা বন্ধ হওয়ার ওপর। জানুয়ারির আগে কোনো বিদেশি দীর্ঘপাল্লার এয়ারলাইন রিয়াদে ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে না।


হোটেল ব্যবসার তথ্যেও দুবাই ও রিয়াদের পরিস্থিতির পার্থক্য দেখা গেছে। কোস্টারের এসটিআরের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে রিয়াদের হোটেলগুলোর কক্ষ ব্যবহারের হার ছিল ৬৯ শতাংশ। চলতি বছরের অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩ শতাংশে। অর্থাৎ এক বছরে অর্ধেকের বেশি কমেছে এই হার।


অন্যদিকে দুবাইয়ের হোটেলগুলোর কক্ষ ব্যবহারের হার গত বছরের ৮৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে এ বছরের অক্টোবরে হয়েছে ৬৮ দশমিক ৪ শতাংশ।


পারফেত্তি হসপিটালিটির প্রধান নির্বাহী তুরাব সালিম জানিয়েছেন, সৌদি আরবের যেসব হোটেলকে তার প্রতিষ্ঠান পরামর্শ দেয়, সেগুলোতে বুকিং বাতিল ও স্থগিতের ঘটনা বাড়ছে। আন্তর্জাতিক করপোরেট গ্রাহক ও দলগত পর্যটকদের ওপর নির্ভরশীল হোটেলগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News