Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জাগরেবে ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তায় কোরিয়ার ট্রিনিটি এয়ারওয়েজ

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 27, 2026
জাগরেবে ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তায় কোরিয়ার ট্রিনিটি এয়ারওয়েজ

সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন ট্রিনিটি এয়ারওয়েজ ২০২৭ সালে সিউল থেকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে মৌসুমি ফ্লাইট চালু করবে কি না, তা এখনো নিশ্চিত করেনি। সম্প্রতি এয়ারলাইনটি তাদের গন্তব্যের তালিকা থেকে জাগরেবের নাম সরিয়ে নিয়েছে।


এক্স-ওয়াইইউ এভিয়েশন নিউজকে দেওয়া এক বিবৃতিতে ট্রিনিটি এয়ারওয়েজ জানিয়েছে, আগামী গ্রীষ্মে জাগরেবে ফ্লাইট পরিচালনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি রুটটি চালু না-ও হতে পারে।


লোকসান কমাতে এয়ারলাইনটি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। লিজ নেওয়া দুটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ কোরিয়ান এয়ারকে ফেরত দিচ্ছে তারা। পাশাপাশি লোকসানে থাকা স্বল্প ও দীর্ঘপাল্লার কয়েকটি রুট বন্ধ করছে। পরিচালন ব্যয়, জ্বালানির উচ্চমূল্য এবং প্রতিকূল বৈদেশিক মুদ্রার বিনিময় হারের কারণে এয়ারলাইনটি লোকসানে রয়েছে।


২০২৪ সালের মে মাসে ইউরোপে প্রথম গন্তব্য হিসেবে জাগরেবে ফ্লাইট চালু করে ট্রিনিটি এয়ারওয়েজ। তখন সিউল থেকে সপ্তাহে তিনটি মৌসুমি ফ্লাইট পরিচালনা করত তারা। ২০২৫ সালে এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজ যুক্ত করার পর দুই দিকেই বিরতিহীন ফ্লাইট চালু হয়। চলতি বছর ২৭ জুন থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইনটি।


এদিকে জাগরেব বিমানবন্দর থেকেও কয়েকটি এয়ারলাইন ফ্লাইট বন্ধ করেছে। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়ান এয়ারলাইনস ও ব্রিটিশ এয়ারওয়েজ। আগামী গ্রীষ্মে আইবেরিয়া ও এয়ার ফ্রান্সও ফ্লাইটের সংখ্যা কমানোর পরিকল্পনা করছে।


তবে জাগরেব বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, ২০২৭ সালে যাত্রী পরিবহন ২০২৬ সালের চেয়ে কমবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী গ্রীষ্মের ফ্লাইট সূচি এখনো চূড়ান্ত হয়নি। এয়ারলাইনগুলো তাদের পরিকল্পনা শেষ করলে যাত্রী পরিবহনের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News